প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাকের চাপায় জাহিদ উদ্দিন নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত। সংগৃহীত ছবি
সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাকের চাপায় জাহিদ উদ্দিন নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত। সংগৃহীত ছবিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাকের চাপায় জাহিদ উদ্দিন নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকেলে বন্দরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহিদ উদ্দিন সোনামসজিদ বালিয়াদিঘী এলাকার মৃত মুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে নিজ বাড়ি থেকে ভ্যানগাড়িতে করে সোনামসজিদ শ্রমিক অফিসে যাচ্ছিলেন জাহিদ। পথে স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পাথরবোঝাই ভারতীয় ট্রাক তার ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ