পালাতে গিয়ে ঢাকার বিমানবন্দরে স্বামী গ্রেফতার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত গৃহবধূ সামিহা হাকিম নেহা (১৯) হত্যা মামলার প্রধান অভিযুক্ত স্বামী মারুফ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার প্রায় তিন

2026-11-29T22:41:01+00:00
2026-11-29T22:41:01+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
আলোচিত নেহা হত্যাকাণ্ড
পালাতে গিয়ে ঢাকার বিমানবন্দরে স্বামী গ্রেফতার
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম 
সামিহা হাকিম নেহা ও মারুফ পারভেজ। ছবি : সংগৃহীত
সামিহা হাকিম নেহা ও মারুফ পারভেজ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচিত গৃহবধূ সামিহা হাকিম নেহা (১৯) হত্যা মামলার প্রধান অভিযুক্ত স্বামী মারুফ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর বিদেশে পালাতে গিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রবিউল আলম খান বলেন, বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর পুলিশ মারুফ পারভেজকে গ্রেফতার করে। তাকে ফটিকছড়ি থানায় নিয়ে আসতে পুলিশের একটি দল ইতোমধ্যে রওয়ানা দিয়েছেন। থানায় আনার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে সামিহা হাকিম নেহার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই তার স্বামী মারুফ পারভেজ পলাতক ছিলেন।

এ ঘটনার পরের দিন নেহার মা রুপা আক্তার বাদী হয়ে মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নেহাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। সর্বশেষ নির্যাতনের পর তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার রেশ ধরে নেহা হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের পরিবারের পক্ষ থেকে একাধিক সংবাদ সম্মেলন করা হয়। একই দাবিতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ পালন করা হয়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নেহা হত্যাকাণ্ড  ঢাকার বিমানবন্দর  স্বামী গ্রেফতার  ফটিকছড়ি  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: