প্রকাশ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ২:২১ এএম

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিরাজধানীর মুগদা থানার টিটি পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে পুলিশের দাবি, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল।
তিনি জানান, রাত ১১টার দিকে কমলাপুর আইসিটি টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এখন যান্ত্রিক ত্রুটির তথ্যই রয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন।
এদিকে, অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়, পল্টন থানা আওয়ামী লীগের ইফতেখার রহমান জয়ের পক্ষ থেকে এ ঘটনা ঘটানো হয়েছে।
সময়ের আলো/কেএইচও