এখনই জেনে নিন, আপনার নামে কয়টি সিম

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেন না তার নামে (জাতীয় পরিচয়পত্রের নম্বরের বিপরীতে) কয়টি সিম (সংশ্লিষ্ট মোবাইলফোন অপারেটর) রেজিস্ট্রেশন হয়েছে।মোবাইলফোন ব্যবহারকারীর

2019-09-28T18:39:58+00:00
2019-09-28T18:39:58+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
অর্থনীতি
এখনই জেনে নিন, আপনার নামে কয়টি সিম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৭২৮)
অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেন না তার নামে (জাতীয় পরিচয়পত্রের নম্বরের বিপরীতে) কয়টি সিম (সংশ্লিষ্ট মোবাইলফোন অপারেটর) রেজিস্ট্রেশন হয়েছে।

মোবাইলফোন ব্যবহারকারীর একটি এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। তবে এজন্য আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।

আসুন, জেনে নেয়া যাক কীভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-

প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রি-পেইড ও পোস্ট-পেইড কোন কোম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।

Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: