উদ্ভাবনী প্রতিযোগিতা ‘উদ্ভাবকের খোঁজে’ সিজন ২-এর চ‚ড়ান্ত আসরে বিজয়ী হয়েছে আটটি উদ্ভাবন। মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী উদ্ভাবনগুলো হলো ‘স্মার্ট হোয়াইট কেন’, ‘ফ্রি ফল’, ‘জুট সাইকেল’, ‘রিফাইন স্টিক’, ‘টেক্সট অ্যান্ড ভয়েস টু ব্রেইল ট্রান্সলেটর’, ‘কসমিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট’, ‘টিউব ইন এমব্যাঙ্কমেন্ট’ এবং ‘ইউপিক্স’।
বিজয়ী দলগুলোকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি উদ্ভাবন বাস্তবায়নে সহায়তা করবে সরকারের এটুআই। প্রতিযোগিতার চ‚ড়ান্তপর্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।