১০ কোটির কোঠায়  ইন্টারনেট গ্রাহক

প্রযুক্তির আলো প্রতিবেদক

প্রযুক্তির আলো

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এ বছরে ১০ কোটির ঘর ছুঁয়েছে। পুরোপুরি ১০ কোটি না হলেও ইতোমধ্যে সারা দেশে ব্রডব্যান্ড ও টেলিকম

2019-12-29T00:00:00+00:00
2019-12-29T00:10:59+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রযুক্তির আলো
১০ কোটির কোঠায়  ইন্টারনেট গ্রাহক
প্রযুক্তির আলো প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ২৯.১২.২০১৯ ১২:১০ এএম
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এ বছরে ১০  কোটির ঘর ছুঁয়েছে। পুরোপুরি ১০ কোটি না হলেও ইতোমধ্যে সারা দেশে ব্রডব্যান্ড ও টেলিকম ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৯৬ লাখ পেরিয়েছে। ১০ কোটি থেকে সামান্য পিছিয়ে থাকলেও এ বছরেই ইন্টারনেট গ্রাহক অতীতের সব বছরের চেয়ে বেশি বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর ১০ কোটি গ্রাহক পার করার টার্গেট ছিল। কিন্তু বছর শেষে সে টার্গেট পূর্ণ না হলেও আশানুরূপ সাড়া পাওয়া গেছে। প্রায় ১০ কোটি কোঠা ছুঁয়ে ফেলেছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকাশিত মাসিক গ্রাহক সংখ্যার হিসাব অনুযায়ী দেখা যায়, নভেম্বর মাস শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৯ কোটি ৯০ লাখের বেশি। তবে অক্টোবরে এ সংখ্যা আরও পাঁচ লাখ বেশি ছিল। এক মাসের ব্যবধানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৪ লাখ ৭৮ হাজার। পাশাপাশি ৩৮ হাজার ওয়াইম্যাক্স ব্যবহারকারী থেকে কমে মাত্র পাঁচ হাজারে ঠেকেছে। তবে বেড়েছে ফিক্সড ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা বেড়েছে।

অন্যান্য সংযোগ ব্যবহারকারী কমলেও ব্রডব্যান্ডে তুলনামূলক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। বিশেষ করে নতুন এনটিটিএন লাইসেন্স দেওয়ার ফলে আইএসপি প্রতিষ্ঠানগুলো এ খাতে নতুন বিনিয়োগ করেছে। ফলে ব্যবহারকারীও বেড়েছে গত বছরের তুলনায় ৮-১০ শতাংশ।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর ব্রডব্যান্ডে গ্রাহক সংখ্যা বেড়েছে। তবে ট্রান্সমিশন মূল্য কমিয়ে আনা এবং আইপি টিভি, ট্রিপল প্লে সেবা চালু করতে পারলে গ্রাহক আরও বাড়ত।’ তবে এসব সেবা চালু করতে পারলে আগামী বছর ব্রডব্যান্ডে ইন্টারনেট গ্রাহক ২০-২৫ শতাংশ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানের লাইসেন্স আরও বাড়ালেও ব্যবহারকারীর সংখ্যা বাড়ত বলে মনে করেন খাত সংশ্লিষ্ট কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযুক্তিবিদ বলেন, ‘লাইসেন্স বাড়ানোর দরকার ছিল। কেউ কেউ বলবেন, অনেক লাইসেন্স আছে। আমি মনে করি, লাইসেন্স বাড়ালে গ্রাহক আরও অনেক বাড়ত।’

অগ্নি সিস্টেমসের চিফ টেকনোলজি অফিসার মো. মোজাম্মেল হক বলেন, ‘ব্রডব্যান্ডে সুবিধা অনেক। স্বল্প টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য ব্রডব্যান্ডকেই মানুষ বেছে নিচ্ছে। অন্যদিকে সহজে, সবখানে ব্যবহার করা যায় বলে মোবাইল ইন্টারনেটেরও চাহিদা বাড়ছে। তবে ট্রান্সমিশন খরচ কমানো এবং প্রযুক্তি সেবা বাড়াতে পারলে ব্রডব্যান্ডের গ্রাহক আরও অনেক বেশি বাড়বে।’

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আমলাতান্ত্রিক জটিলতাসহ আরও কিছু সমস্যার সমাধান করতে পারলে মোবাইল ও ব্রডব্যান্ডে ইন্টারনেটের গ্রাহক অনেক বেড়ে যাবে।




Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: