ফেসবুকের চোখ আপনার ওপর

প্রযুক্তির আলো প্রতিবেদক

প্রযুক্তির আলো

ফেসবুকের জিপিএস অপশনটি বন্ধ রাখলেও আপনার অবস্থান গোপন করার জো নেই। কারণ ট্র্যাকিং সার্ভিস বন্ধ রাখলেও ফেসবুক আপনাকে ট্র্যাক করছে

2019-12-22T00:00:00+00:00
2019-12-22T00:45:24+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রযুক্তির আলো
ফেসবুকের চোখ আপনার ওপর
প্রযুক্তির আলো প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ২২.১২.২০১৯ ১২:৪৫ এএম
ফেসবুকের জিপিএস অপশনটি বন্ধ রাখলেও আপনার অবস্থান গোপন করার জো নেই। কারণ ট্র্যাকিং সার্ভিস বন্ধ রাখলেও ফেসবুক আপনাকে ট্র্যাক করছে সবসময়। অফ করে রাখলেও অফলাইন সিস্টেমেই ফেসবুক আপনার অবস্থান জানতে পারছে।

বিষয়টি সামনে এসেছে মার্কিন সিনেটর জোশ হাওলি এবং ক্রিস্টোফার এ কুনসের একটি চিঠির কল্যাণে। এই দুই সিনেটর ফেসবুকের কাছে পাঠানো চিঠিতে জানতে চেয়েছিলেন এই ব্যাপারে।

প্রতি-উত্তরে ফেসবুক তাদের যা জানিয়েছে, তার মোদ্দাকথা দাঁড়ায়, অফলাইনেও আপনার অবস্থান শনাক্ত করছে ফেসবুক। ফেসবুক বলছে, লোকেশন বিজ্ঞাপন, ডেটা নিউজ ফিড এবং সেফটি চেকসহ বিভিন্ন উদ্দেশ্যে জিপিএস ব্যবহার করা হয়।

ফেসবুক আরও বলেছে, যে ব্যবহারকারীরা যেখানে তার লোকেশন পরিষেবাগুলো বন্ধ করে দিয়েছেন, সেই স্থানের পরেও বিভিন্ন ডেটা লোকেশন ট্র্যাক করতে থাকে। যার জন্য দায়ী থাকে ব্যবহারকারীর ফোনের আইপি নম্বর। তবে ফেসবুক এও উল্লেখ করেছে যে, এই ধরনের ডেটা কখনও কখনও ভুলও হতে পারে।




Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: