নতুন অফিস খুঁজছে টিকটক

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তির আলো

নতুন সদর দফতরের খোঁজে নেমেছে সামাজিক যোগাযোগ বিষয়ক অ্যাপস টিকটক। চীনের বাইরে অন্য কোনো দেশে এ অফিস বানাতে চায় প্রতিষ্ঠানটি।

2019-12-29T00:00:00+00:00
2019-12-29T00:13:01+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রযুক্তির আলো
নতুন অফিস খুঁজছে টিকটক
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ২৯.১২.২০১৯ ১২:১৩ এএম
নতুন সদর দফতরের খোঁজে নেমেছে সামাজিক যোগাযোগ বিষয়ক অ্যাপস টিকটক। চীনের বাইরে অন্য কোনো দেশে এ অফিস বানাতে চায় প্রতিষ্ঠানটি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের একটি অফিস থেকে কার্যক্রম পরিচালনা করছে। তবে সেখানে তাদের অবস্থান খুব একটা ভালো না। ইতোমধ্যে টিকটকের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে তারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নজরদারি চালাচ্ছে কি না? মার্কিন সিনেটে দাবি উঠেছে টিকটক দেশটির জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক কি না, তা খতিয়ে দেখতে হবে। এমনকি মার্কিন নৌবাহিনীর ফোনে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে টিকটক নিজেদের নাম থেকে ‘চীনা তকমা’ মুছে ফেলতে চায় বলে জানা গেছে। আর এ নামটি মুছতে হলে সবার আগে চীনের বাইরে অফিস করার কথাই ভাবছে তারা। জানা গেছে, নতুন ঠিকানার জন্য টিকটকের পছন্দের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, লন্ডন এবং ডাবলিনের মতো শহর।


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: