আন্তর্জাতিক পুরস্কারের চ‚ড়ান্ত পর্বে দেশের দুই উদ্যোগ

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তির আলো

অ্যাপটিক্যাল গেøাবাল পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের চ‚ড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের দুই উদ্যোগ। এ দুটি হচ্ছে- ‘অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই)’-এর ডিজিটাল

2019-12-29T00:00:00+00:00
2019-12-29T00:00:00+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রযুক্তির আলো
আন্তর্জাতিক পুরস্কারের চ‚ড়ান্ত পর্বে দেশের দুই উদ্যোগ
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম 
অ্যাপটিক্যাল গেøাবাল পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডের চ‚ড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের দুই উদ্যোগ। এ দুটি হচ্ছে- ‘অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই)’-এর ডিজিটাল সেবা ‘কলসেন্টার-৩৩৩’ ও উদ্ভাবনী উদ্যোগ ‘আইল্যাব’।
চ‚ড়ান্ত পর্বের জন্য মনোনয়ন পেলেও বিজয়ী হিসেবে এ দুই উদ্যোগকে দেখতে হলে ভোট দিতে হবে। www.apolitical.co/digitising-public-services-award-2019/- ঠিকানায় গিয়ে ভোট দেওয়া যাবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। মোট আটটি ক্যাটাগরিতে অ্যাপটিক্যাল গেøাবাল পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেখানে ডিজিটাইজিং পাবলিক সার্ভিসেস ক্যাটাগরিতে ‘কলসেন্টার-৩৩৩’ এবং সিটিজেন সেন্টার্ড ইনোভেশন ক্যাটাগরিতে ‘আইল্যাব’ মনোনীত হয়েছে। সরকারের নতুন উদ্ভাবনী সেবা চালু এবং পুরনো সেবা সহজীকরণের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর দ্বিতীয়বারের এ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এটুআই জানায়, ‘কলসেন্টার-৩৩৩’-এর মাধ্যমে এ যাবত ৩৫ লাখ নাগরিককে সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ‘আইল্যাব’ সমাজের বৃহত্তর সমস্যাগুলো মোকাবেলার জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারা দেশের উদ্ভাবকের উদ্ভাবনগুলো অনুসন্ধান, পরিচর্যা এবং ত্বরান্বিত করে থাকে। আইল্যাব থেকে সরাসরি সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে ইতোমধ্যে ৬০টি ইনোভেশন প্রোটোটাইপকে উন্নত করা হয়েছে। এর মধ্যে ১১টি বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে।

Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: