প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২০, ১০:৩৪ পিএম (ভিজিট : ১৫৩)
ষ প্রযুক্তির আলো ডেস্ক
ফেসবুকে নিরাপদ থাকতে কিছু কিছু পোস্টে অবশ্যই রিপোর্ট করা জরুরি। এতে নিজে যেমন বিপদমুক্ত থাকা যায়, তেমনি নিজের অ্যাকাউন্টটিও নিরাপদ থাকে।
অনিরাপদ মনে হলে যেকোনো ফেসবুক গ্রুপ, পেজ, কমেন্ট, প্রোফাইল এমনকি মেসেঞ্জারের বার্তায়ও নির্দ্বিধায় রিপোর্ট করবেন। আসুন জেনে নিই, কখন কোথায় কীভাবে রিপোর্ট করা উচিতÑ
১. নির্দিষ্ট কোনো মতবাদ বা ব্যক্তি সত্তাকে অসম্মান করা হলে
যদি কোনো পোস্টে নির্দিষ্ট মতবাদ, লিঙ্গ, জাতি বা ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত করে তবে সেই পোস্টটি এবং যে এই পোস্ট শেয়ার করেছে তাকেও রিপোর্ট করতে পারেন। জাতি, মতবাদ ও ধর্মীয় বিশ^াস প্রত্যেকের নিজস্ব ব্যাপার এবং এগুলোর ভিত্তিতে কাউকে বিবেচনা করার অধিকার কারও নেই।
২. অশালীন ও আপত্তিকর ছবি থাকলে
যেসব কনটেন্ট যৌন নির্যাতন বা জাতিগত সহিংসতা প্রচার করে, অবিলম্বে সেসব পোস্ট রিপোর্ট করতে হবে। কারণ অন্য পোস্টের চেয়ে এই পোস্টগুলো বেশি শেয়ার হয় এবং ব্যবহারকারীরা এই পোস্টগুলো বিশ^াসও করে বেশি, তাই এ ধরনের পোস্টগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।
৩. হিংস্রতা ও অসহিষ্ণুতা প্রকাশ পেলে
যদি কোনো পোস্টে হিংস্রতা বা অসহিষ্ণুতা প্রকাশ পায়, যা অন্যের অনুভূতিতে আঘাত করে, তবে সেই পোস্টগুলো রিপোর্ট করুন। কারণ এ পোস্ট বা জিআইএফগুলো যখন কোনো ব্যক্তিকে কটাক্ষ করে, সেখান থেকে পারস্পরিক বা জাতিগত সংঘর্ষ হতে পারে।
৪. ব্যক্তিগত তথ্যে অ্যাক্সেস করার চেষ্টা করলে
নিজের অ্যাকাউন্ট এবং যে তথ্যগুলো অ্যাকাউন্টে শেয়ার করা হয় যেমনÑ ছবি, স্ট্যাটাস, চেক-ইনস, যোগাযোগের বিবরণ, কর্মস্থলের ঠিকানা, সে সম্পর্কে সতর্ক থাকুন। এসব তথ্য দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের প্রাইভেসি ও সিকিউরিটি টুলস ব্যবহার করুন। নইলে প্রতারক চক্র আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, যা আপনার নিজের এবং ফেসবুক কমিউনিটির জন্য ক্ষতিকর।
৫. কোনো পোস্ট আপনার অনুমতি ছাড়া শেয়ার করা হলে
যদি আপনার নিজের কোনো পোস্ট বা ছবি আপনার অনুমতি না নিয়েই কেউ শেয়ার করেন, যা আপনার গোপনীয়তা নষ্ট করে, তবে সেই ব্যক্তিকেও পোস্ট রিপোর্ট করুন।