টাকা আয়ের সেরা ৫ অ্যাপ

প্রযুক্তির আলো

ষ প্রযুক্তির আলো ডেস্কপ্রযুক্তির কল্যাণে আজকাল বহুভাবে অর্থ উপার্জন করা সম্ভব। মোবাইল ফোন ব্যবহার করেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্যাশ-ব্যাক ও

2020-12-27T22:17:00+00:00
2020-12-27T22:17:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রযুক্তির আলো
টাকা আয়ের সেরা ৫ অ্যাপ
প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:১৭ পিএম   (ভিজিট : ২৫৩)
ষ প্রযুক্তির আলো ডেস্ক
প্রযুক্তির কল্যাণে আজকাল বহুভাবে অর্থ উপার্জন করা সম্ভব। মোবাইল ফোন ব্যবহার করেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্যাশ-ব্যাক ও রিওয়ার্ডের মাধ্যমে ঘরে বসে করা যাবে রোজগার। সেই অ্যাপগুলোর হদিস নিয়ে থাকল এবারের আয়োজন। আসুন জেনে নিই অ্যাপগুলো সম্পর্কে।
গুগল পে (তেজ)
টাকা লেনদেনের অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগল পে। জনপ্রিয় এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এখানে ইউপিআই পদ্ধতিতে টাকা লেনদেন করলে রিওয়ার্ড পাওয়ার সুযোগ থাকছে।
অ্যামাজন পে
গুগল পের মতোই অ্যামাজন পে ব্যবহার করে লেনদেন করলেও মিলবে রিওয়ার্ড। এই জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে ইউপিআই পদ্ধতিতে লেনদেন করতে হবে।
মিশো অ্যাপ
এটা অন্যতম জনপ্রিয় রি-সেলিং অ্যাপ। যারা নিজের কাজের পাশাপাশি অন্য ব্যবসা করতে চান তাদের জন্য আদর্শ এই অ্যাপ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্ট্রাগ্রামে প্রোডাক্টের ছবি শেয়ার করে মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত রোজগার করা যাবে।
পিক্সেল
স্টুডেন্টদের জন্য একটি সুন্দর অ্যাপ্লিকেশন হচ্ছে পিক্সেল ডট কম এই অ্যাপসের মাধ্যমে অনেক কিছু করা যায়। আপনি এখান থেকে বিভিন্ন পার্টটাইম ইন্টারশিপ, ইনফ্লুয়েন্সার মার্কেটিংসহ অনেক ধরনের কাজ করে উপার্জন করতে পারবেন।
ফোপ
পৃথিবীর বড় বড় অ্যাড সংস্থা, ব্র্যান্ড এবং মার্কেটিং এজেন্সি এখান থেকে ফটো কিনে থাকে। এখানে অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্ট্রার করুন এবং সেখানে আপনার ছবিগুলো আপলোড করে দিন। আপনার ছবিগুলো ভালো রেটিং পেলে তার ভাইরাল হওয়ার চান্স থাকবে। এখানে আপনি একটা ছবি থেকে ৫ থেকে ১শ ডলার পর্যন্ত পেতে পারেন। অবশ্য এই পেমেন্ট নিতে হলে আপনার একটি পেপাল অ্যাকাউন্ট থাকা দরকার।




Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: