দূরে বসে শিশুর হাতের স্মার্টফোন নিয়ন্ত্রণ

প্রযুক্তির আলো

ষ প্রযুক্তির আলো ডেস্কদূরে বসেও শিশুর হাতের স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে। এতে করে এখন থেকে প্রযুক্তির খারাপ দিকগুলো থেকে সহজেই

2020-12-27T22:17:00+00:00
2020-12-27T22:17:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রযুক্তির আলো
দূরে বসে শিশুর হাতের স্মার্টফোন নিয়ন্ত্রণ
প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:১৭ পিএম   (ভিজিট : ২৪০)
ষ প্রযুক্তির আলো ডেস্ক
দূরে বসেও শিশুর হাতের স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে। এতে করে এখন থেকে প্রযুক্তির খারাপ দিকগুলো থেকে সহজেই শিশুদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে। এবার হয়তো অভিভাবকরা কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। কারণ সম্প্রতি এমনই এক ফিচার এনেছে গুগল প্লে-স্টোর।
মজার ব্যাপার হচ্ছে, এই প্রযুক্তির ব্যবহার করে অনাসায়েই ইন্টারনেটে শিশুদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা যাবে। এতে অভিভাবক ও শিশুর মোবাইলকে একে অপরের সঙ্গে লিঙ্ক করাতে হবে এবং দুজনকেই একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ড বদলালেই নোটিফিকেশন যাবে অভিভাবকের কাছে। জানা গেছে, এই ফিচারের মাধ্যমে ফোনের কাছে না থেকেও দূর থেকে শিশুদের স্মার্টফোন লক করে দিতে পারবেন অভিভাবকরা। গুগল ফ্যামিলি লিঙ্ক নামে ফিচারটির মাধ্যমে এখন শিশুদের মোবাইলে ডেটা লিমিট, লক হওয়ার সময়, অ্যাপ ব্লক বা অ্যাপ্রুভ সব করা যাবে দূর থেকে।
আপনার শিশু গুগল ফ্যামিলি লিঙ্কের মাধ্যমে গুগল প্লে-স্টোর থেকে কোন কোন অ্যাপ ডাউনলোড করছে তাও নিয়ন্ত্রণ করতে পারবেন। ১৩ বছরের নিচের শিশুদের মোবাইলে গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে গুগল ফ্যামিলি লিঙ্কের মাধ্যমে।
১৩ বছরের বেশি বয়সের কিশোরদের ক্ষেত্রে গুগল ফ্যামিলি লিঙ্ক ব্যবহার করলে ওই কিশোরের অনুমতি প্রয়োজন। অভিভাবক ও শিশুর মোবাইলকে একে অপরের সঙ্গে লিঙ্ক করা থাকবে। এ দুজনকেই একটি পাসওয়ার্ড দেওয়া হবে। ওই পাসওয়ার্ড দিয়েই মোবাইল নিয়ন্ত্রণ করা যাবে। পাসওয়ার্ড বদলালেই নোটিফিকেশন যাবে অভিভাবকের কাছে। এতে অভিভাবকরা সহজেই তার সন্তানের গতিবিধির ওপর নজর রাখতে পারবেন।

Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: