বাংলাদেশকে ঘিরে বড় পরিকল্পনা শাওমির

প্রযুক্তির আলো

ষ প্রযুক্তির আলো ডেস্কচীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব-উজ জামান বেইজিংয়ে অবস্থিত শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানিয়েছেন,

2020-12-20T22:35:00+00:00
2020-12-20T22:35:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রযুক্তির আলো
বাংলাদেশকে ঘিরে বড় পরিকল্পনা শাওমির
প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১০:৩৫ পিএম   (ভিজিট : ২১৯)
ষ প্রযুক্তির আলো ডেস্ক
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব-উজ জামান বেইজিংয়ে অবস্থিত শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানিয়েছেন, বাংলাদেশকে ঘিরে বড় কিছু করার পরিকল্পনার কথা জানিয়েছে গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি।
১০ ডিসেম্বর বাংলোদেশসহ ১৪ দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে শাওমি। এশিয়ান অঞ্চলের একমাত্র রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে শাওমির প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব-উজ জামান।
চীনা প্রতিষ্ঠান শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন এবং ইন্টারন্যাশনাল বিজনেসের প্রেসিডেন্ট শোও জি চিউ ১৪ দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের স্বাগত জানিয়ে শাওমি অফিস পরিদর্শনের পাশাপাশি শাওমির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় শাওমি বাংলাদেশকে ঘিরে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার কথা রাষ্ট্রদূতকে অবহিত করেন। অনুষ্ঠানে মাহবুব-উজ জামান বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজারের বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে জানিয়ে শাওমিকে এ খাতে বিনিয়োগের আহ্বান জানান।




Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: