সবচেয়ে পাতলা ল্যাপটপ বাজারে

প্রযুক্তির আলো

ষ প্রযুক্তির আলো ডেস্কবিশে^র সবচেয়ে পাতলা ল্যাপটপ এবার দেশের বাজারে। ওএলইডি ল্যাপটপ জেনবুক ফ্লিপ এস(ইউএক্স৩৭১) বিশে^র সেই পাতলা ল্যাপটপ। ল্যাপটপটি

2020-12-27T22:17:00+00:00
2020-12-27T22:17:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রযুক্তির আলো
সবচেয়ে পাতলা ল্যাপটপ বাজারে
প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:১৭ পিএম   (ভিজিট : ২০৪)
ষ প্রযুক্তির আলো ডেস্ক
বিশে^র সবচেয়ে পাতলা ল্যাপটপ এবার দেশের বাজারে। ওএলইডি ল্যাপটপ জেনবুক ফ্লিপ এস(ইউএক্স৩৭১) বিশে^র সেই পাতলা ল্যাপটপ। ল্যাপটপটি সর্বশেষ ১১ প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন প্রসেসরের। এতে ১৬ জিবি র‍্যামের পাশাপাশি রয়েছে দ্রুতগতির পিসিআইই ৩.০ এসএসডি স্টোরেজ এবং ইন্টেলের আইরিশ এক্স গ্রাফিক্স।
জেনবুক ফ্লিপ এস ল্যাপটপটিতে রয়েছে স্বল্প ব্যাজেলের ১৩ দশমিক ৩ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি এবং এটি ১৩.৯ মিলিমিটার পাতলা। ফলে এটি এখন পর্যন্ত বাজারের সবচেয়ে পাতলা (থিনেস্ট) ওএলইডি কনভার্টেবল ল্যাপটপ হিসেবে খ্যাত। এর ডিসপ্লে ফোর কে সমর্থিত, রয়েছে ১০০০০০০:১ কনট্রাস্ট রেশিও। ডিসপ্লেটি ১৭৮ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল সাপোর্ট করে। তা ছাড়া এর ডিসপ্লে ৭০ শতাংশ পর্যন্ত ক্ষতিকর ব্লু লাইট কমিয়ে আনতে পারে।
৩৬০ ডিগ্রি ঘুরানো যাবে ল্যাপটপটি, ফলে প্রয়োজন অনুসারে ট্যাবলেটের মতো করে ব্যবহার করা যাবে নোটবুকটি। আসুস জেনবুক ফ্লিপ এস ডিভাইসটিতে সাপোর্ট করে ৪০৯৬ প্রেশার লেবেল, ব্যবহার করা যাবে স্টাইলাস পেন ও উইন্ডো ইঙ্ক।
ল্যাপটপটির ব্যাটারি ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। এতে রয়েছে ফাস্ট চার্জিং, ফলে ৬০ শতাংশ চার্জ করা যাবে মাত্র ৪৯ মিনিটে। এতে আরও থাকছে ইউএসবি টাইপ সি চার্জিং। ইউএসবি পাওয়ার ডেলিভারি চার্জিং সাপোর্ট করায় এয়ারলাইন, পাওয়ার ব্যাংক কিংবা পোর্টেবল চার্জারে চার্জ করা যাবে ডিভাইসটি।
জেনবুকটিতে রয়েছে ফুল সেট আই/ও পোর্ট, এইচডিএমআই পোর্ট, দুটি আল্ট্রা ফাস্ট থান্ডারবোল্ট, ৪টি ইউএসবি-সি পোর্ট এবং একটি ইউএসবি ৩.২ জেনারেশনের টাইপ এ পোর্ট। ল্যাপটপটিতে ওয়াইফাই ৬ প্রযুক্তি থাকায় খুব সহজেই ফোরকে আল্ট্রা হাই ডেফিনেশন অনলাইন ভিডিও স্ট্রিমিং ও ডেটা ট্রান্সফার করা যাবে। ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার টাকা।

Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: