প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:১৭ পিএম (ভিজিট : ২৬৯)
ষ প্রযুক্তির আলো ডেস্ক
লোকেশন দিয়ে এখন সব জায়গায় সহজে যাওয়া যায়। সহজে খুঁজে পাওয়া যায় গন্তব্য। প্রযুক্তির উন্নয়নের ব্যাপকতার কারণে জীবনমান এতটাই সহজ হয়েছে, অপরিচিত কোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই দেখে নেওয়া যায় দূরত্ব, সময় ও রুট।
আপনার সার্চ করা স্থানটির ঠিকানা কেউ যুক্ত করে দিয়েছে গুগল ম্যাপে, যার ফলে খুব সহজেই আপনি সেটি খুঁজে পান। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপে যুক্ত থাকে না। সে ক্ষেত্রে যে কেউ চাইলে যেকোনো অফিস ও দোকান ম্যাপে যুক্ত করতে পারে।
যেভাবে লোকেশন যুক্ত করবেন
# প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। তবে অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে।
# গুগল ম্যাপ অ্যাপটি চালু করার পর কন্ট্রিবিউশন অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার ওপরের অফফ চষধপব-এ ক্লিক করতে হবে।
# এরপর ওপরের নামের ঘরে অফিস কিংবা প্রতিষ্ঠান যে স্থানটি যুক্ত করতে চান, সে নামটি দিতে হবে। এবার নিচের ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন। যেমনÑ দোকান যুক্ত করতে ংঃড়ৎব অপশন বেছে নিন।
# এরপর লোকেশনের ছবি, মোবাইল নম্বর, বন্ধ ও খোলার সময় (অফিস, দোকান ও স্কুল হলে) যুক্ত করার জন্য নিচে ক্লিক করুন।
# প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সেভে ক্লিক করলেই কাজ শেষ।
# লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য ওপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও অ্যাড্রেসটি যুক্ত হতে ২৪ ঘণ্টা সময় লাগবে না।