স্যামসাংয়ের নতুন চমক

প্রযুক্তির আলো

ষ প্রযুক্তির আলো ডেস্কদক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নিয়ে আসছে নতুন চমক। ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরির পথে জনপ্রিয়

2020-12-20T22:35:00+00:00
2020-12-20T22:35:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রযুক্তির আলো
স্যামসাংয়ের নতুন চমক
প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১০:৩৫ পিএম   (ভিজিট : ১৮৪)
ষ প্রযুক্তির আলো ডেস্ক
দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নিয়ে আসছে নতুন চমক। ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর তৈরির পথে জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং। প্রতিষ্ঠানটির সবশেষ সংযোজন গ্যালাক্সি নোট ২০ আলট্রা। যেখানে সর্বোচ্চ ফ্ল্যাগশিপের এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।
সব রেকর্ড ভেঙে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনের পরিকল্পনার কথা জানাজানি হওয়ায় বর্তমানে বিষয়টি স্মার্টফোন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রতিষ্ঠানটি ৬০০ মেগাপিক্সেল ক্যামেরার ওপর কাজ করতে চলেছে বলে জানিয়েছে এক টিপস্টার। এদিকে স্যামসাংয়ের আগামী পরিকল্পনার কথা উল্লেখ করে টুইটারে একটি ছবি পোস্ট করেছে আইস ইউনিভার্স। যেখানে গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা স্মার্টফোনে ব্যবহৃত আইসোসেল সেন্সরের কথা বলা হয়েছে। তবে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি স্যামসাং।

Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: