যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

প্রযুক্তির আলো

ষ প্রযুক্তির আলো ডেস্কনতুন বছর শুরুর আগেই আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি বলছে, আসছে জানুয়ারি থেকে

2020-12-20T22:35:00+00:00
2020-12-20T22:35:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রযুক্তির আলো
যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
প্রকাশ: রোববার, ২০ ডিসেম্বর, ২০২০, ১০:৩৫ পিএম   (ভিজিট : ২০৬)
ষ প্রযুক্তির আলো ডেস্ক
নতুন বছর শুরুর আগেই আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিল হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি বলছে, আসছে জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ও আইফোনের পুরনো ভার্সনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ। তবে সংস্থাটি বলছে, কোনো ফোন যদি আপগ্রেডেবল হয় তাহলে অবশ্যই আপগ্রেড করা যাবে আইওএস বা অ্যান্ডয়েডে। জানা গেছে, প্রতিবছরের মতো আবারও আসছে হোয়াটসঅ্যাপের আপডেট ভার্সন। তবে আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩ এর আগের ভার্সনে চলবে না অ্যাপ্লিকেশনটি। হোয়াটসঅ্যাপ ২০২১ সালের জানুয়ারি থেকে পুরনো ভার্সনে কাজ করা বন্ধ করে দেবে। খবর ইন্ডিয়া টুডের।
হোয়াটসঅ্যাপ ডে ক্যাটেরিয়া দিয়েছে অপারেটিং সিস্টেম তারচেয়ে ওপরে বেশির ভাগ ফোনের। ফলে এসব ব্যবহারকারীরা তাদের ফোন আপডেট না করায় রয়ে গেছে পুরনো সিস্টেমে। এরই মধ্যে বেশকিছু ফোনে চেষ্টা করেও সম্ভব হয়নি আপডেট। অ্যাপ্লিকেশন বন্ধ হতে চলা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রয়েছে এইচটিসি ডিজায়ার, এলজি অপটিমাস ব্লাক, মটোরোলা ড্রয়েড রেজার ও স্যামসাং গ্যালাক্সি এস২। অন্যদিকে, আইওএস ৯-এ আপডেটের অপেক্ষায় রয়েছে, আইফোন ৪এস, আইফোন ৫, আইফোন ৫ এস, আইফোন ৬ এবং আইফোন সিক্স এস। তবে আইফোন ৪ পর্যন্ত সব মডেলে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে।
আপনার ফোনটি কোন ভার্সনে তা দেখার জন্য যা করতে হবে : আইফোন ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে জেনারেলে ক্লিক করবেন। এরপর ইনফরমেশনে ক্লিক করলেই স্ক্রিনে দেখা যাবে। এবং সেটিংসের অ্যাবাউট ফোনে ক্লিক করে অপারেটিং ভার্সন দেখতে পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।




Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: