বিদ্যুৎচালিত গাড়ি আনছে অ্যাপল

প্রযুক্তির আলো

অ্যাপল ২০২৪ সালের মধ্যে বিদ্যুৎচালিত গাড়ি বাজারজাত করবে বলে জানা গেছে। প্রজেক্ট টাইটান প্রকল্পের আওতায় এই ইলেকট্রিক গাড়ি বাজারজাত করবে

2020-12-27T22:17:00+00:00
2020-12-27T22:17:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
প্রযুক্তির আলো
বিদ্যুৎচালিত গাড়ি আনছে অ্যাপল
প্রকাশ: রোববার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১০:১৭ পিএম   (ভিজিট : ২০২)
অ্যাপল ২০২৪ সালের মধ্যে বিদ্যুৎচালিত গাড়ি বাজারজাত করবে বলে জানা গেছে। প্রজেক্ট টাইটান প্রকল্পের আওতায় এই ইলেকট্রিক গাড়ি বাজারজাত করবে অ্যাপল।
অ্যাপলের টিম কুক ২০১৭ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিদ্যুৎচালিত গাড়ি নিয়ে তারা কাজ করছে না। তবে গত বছর ড্রাইভ ডট এআই নামে একটি স্টার্টআপ কিনে নেওয়ার পর আবার আলোচনা শুরু হয় যে অ্যাপল গাড়ি বানাচ্ছে। ২০১৮ সালে টেসলা থেকে অ্যাপলে যোগ দেন ডুগ ফিলড। ইলেকট্রিক অটোমেকার টেসলায় তিনি কাজ করতেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তার অধীনে অ্যাপলে ১৯০ জন কাজ করছেন। টেসলার মডেল-৩ গাড়িটি তার হাত ধরেই নির্মাণ করা হয়েছিল।
অবশ্য অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে প্রজেক্ট টাইটানে কাজ করা একজন জানিয়েছেন, বিশে^ সম্ভবত অ্যাপলই কোনো কোম্পানি বা সংস্থা, যাদের এমন কাজ করার সব যোগ্যতা রয়েছে। কিন্তু একই সময়ে এটিও মাথায় রাখতে হবে যে এটি কোনো ফোন নয়।

ষ প্রযুক্তির আলো ডেস্ক




Loading...
Loading...
প্রযুক্তির আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: