‘কালো দিবস’ পালিত

সময়ের বাংলা

ষ সময়ের বাংলা ডেস্ক২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ‘ভোট ডাকাতির’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ‘অবৈধ সরকারের পদত্যাগ’ দাবিতে বিভিন্ন স্থানে ‘কালো দিবস’

2020-12-31T22:07:00+00:00
2020-12-31T22:07:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সময়ের বাংলা
‘কালো দিবস’ পালিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:০৭ পিএম   (ভিজিট : ২৪৬)
ষ সময়ের বাংলা ডেস্ক
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ‘ভোট ডাকাতির’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ‘অবৈধ সরকারের পদত্যাগ’ দাবিতে বিভিন্ন স্থানে ‘কালো দিবস’ পাল করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার এ কর্মসূচিতে ‘ভোট ডাকাতির সংসদ ও সরকারের পদত্যাগ, গণতান্ত্রিক পরিবেশে দ্রুততম সময়ে সংসদ নির্বাচনের দাবি’ জানানো হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরÑ
বরিশাল : বাম গণতান্ত্রিক জোট সকাল ১১টায় নগরের অশি^নী কুমার টাউন হলের সামনে কালো পতাকা নিয়ে সমাবেশ করে। জোটের বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, সমাজতান্ত্রিক দল বাসদ সভাপতি ইমরান হাবিব রুমন, গণসংহতি আন্দোলনের দেওয়ান আব্দুর রশিদ নিলু, কমিউনিস্ট লীগ জেলা সদস্য জাফর আহম্মেদ তালুকদার, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নিপেন্দ্রনাথ বাড়ৈ, গণসংহতি আন্দোলনের জেলা সদস্য মারুফ আহম্মেদ প্রমুখ।
নওগাঁ : বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা কমিটির উদ্যোগে দুপুর সাড়ে ১টায় নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট মহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাসদের নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, ইউনাইটেড কমিউনিস্ট নেতা মিজানুর রহমান মিজান, সিপিবি নেতা অ্যাডভোকেট মোমিনুল ইসলাম স্বপন এবং বাসদ নেতা কালিপদ সরকার। নেতারা অবিলম্বে এ অবৈধ সরকারের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।
গাইবান্ধা : বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা মিছিল শেষে জেলা সিপিবি কার্যালয় চত্বরে জেলা সমন্বয়ক আবু রাহেন শফিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেল আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা ফোরাম সদস্য সুকুমার মোদক, বাংলাদেশের ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি রেবতী বর্মণ প্রমুখ।

Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: