ভৈরবে ‘স্বপ্নের’ ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার

সময়ের বাংলা

ষ ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিকিশোরগঞ্জের ভৈরবে নাসিউল হক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নাসিউল স্বপ্ন সুপার শপের

2020-12-31T22:10:00+00:00
2020-12-31T22:10:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সময়ের বাংলা
ভৈরবে ‘স্বপ্নের’ ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ পিএম   (ভিজিট : ২৫৫)
ষ ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে নাসিউল হক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নাসিউল স্বপ্ন সুপার শপের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখার ম্যানেজার। মঙ্গলবার রাতে শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নাসিউল নওগাঁ জেলার সাপাহার থানার প্রফেসর পাড়ার আবদুর রহমানের ছেলে।
ওই বাসার মালিকের ভাই মোমেন হাসান বলেন, এই বাসায় ভাড়া থাকত নাসিউল। মঙ্গলবার রাতে বাসার ভাড়াটিয়ারা তার রুম থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে রুমের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ভৈরব থানার ওসি মো. শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: