সিরাজগঞ্জে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ৭৯৬টি ঘর

সময়ের বাংলা

ষ সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই সেøাগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে

2020-12-31T22:10:00+00:00
2020-12-31T22:10:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সময়ের বাংলা
সিরাজগঞ্জে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ৭৯৬টি ঘর
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ পিএম   (ভিজিট : ২৫৬)
ষ সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই সেøাগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ৭৯৬টি ঘর। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হচ্ছে। জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের গৃহহীনদের মাঝে প্রথম পর্যায়ে ঘর হস্তান্তর করবেন। ঘর বুঝে পাওয়ার আসায় উন্মুখ হয়ে প্রহর গুনছে জেলার গৃহহীন পরিবারগুলো।
জানা গেছে, আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে জেলায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করা হয়। এসব জমিতে ঘর নির্মাণের কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের কথা রয়েছে। ঘরগুলোর নির্মাকাজ সার্বিকভাবে তদারকি করছেন স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা, অ্যাসিল্যান্ড ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, আমার উপজেলায় ১৫২টি ঘর বরাদ্দ পেয়েছি। ইতোমধ্যে ঘর নির্মাণের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ১৫২টি পরিবারকে সরকারি খাস জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের সদর উপজেলায় ২০৭টি, কাজিপুরে ৩৫টি, উল্লাপাড়ায় ৪২টি, রায়গঞ্জে ১০০টি, বেলকুচিতে ৪০টি, শাহজাদপুরে ১৫০টি, কামারখন্দে ৬০টি, তাড়াশে ১৫২টি ও চৌহালীতে ১০টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে।
দুই শতাংশ খাস জমির ওপর নির্মিত প্রতিটি সেমি পাকা ঘরে দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও অন্যান্য সুবিধা থাকবে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। নির্মাণকাজ প্রায় শেষের দিকে বলে জানা গেছে। জেলার গৃহহীনদের জন্য ৭৯৬টি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১৩ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, জেলায় সরকারের এই প্রকল্পের কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পথে। কাজ শেষ হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই এই ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এই ঘর বরাদ্দে কোনো প্রকার তদবির ও অনৈতিক সুযোগ-সুবিধা যেন কেউ নিতে না পারে সে জন্য সঠিক তদারকি করা হচ্ছে।

Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: