ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু

সময়ের বাংলা

ষ বাগমারা (রাজশাহী) প্রতিনিধিবাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকারের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু

2020-12-31T22:10:00+00:00
2020-12-31T22:10:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সময়ের বাংলা
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু
সময়ের আলো পত্রিকায় সংবাদ প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ পিএম   (ভিজিট : ২৪৯)
ষ বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকারের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
১০ ডিসেম্বর দৈনিক সময়ের আলো পত্রিকায় বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা
শরিফ আহম্মেদ অভিযোগ তদন্তে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেনÑ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাতামাম মাহমুদা, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। বুধবার কমিটি তদন্ত কাজ শুরু করে। জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাতামাম মাহমুদা বলেন, প্রকৃত বিষয় উদ্ঘাটন করতে এক সপ্তাহ সময় লাগবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই বিষয়ে কথা বলতে রাজি হননি তারা।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, ঘটনাটি তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: