লাইনে দাঁড়াতে বলায় চিকিৎসককে মারধর, আটক ৩

সময়ের বাংলা

ষ নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে টিকা দিতে লাইনে দাঁড়াতে বলায় এক চিকিৎসক, নার্স ও অফিস

2020-12-31T22:10:00+00:00
2020-12-31T22:10:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সময়ের বাংলা
লাইনে দাঁড়াতে বলায় চিকিৎসককে মারধর, আটক ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ পিএম   (ভিজিট : ২১৫)
ষ নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে টিকা দিতে লাইনে দাঁড়াতে বলায় এক চিকিৎসক, নার্স ও অফিস সহকারীকে মারধর করা হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলোÑ আলামিন মিয়া, আনোয়ার হোসেন ও রুবেল মিয়া।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র মৃত রায়হান উদ্দিন মিয়ার নাতনিকে টিকা দিতে হাসপাতালে নিয়ে যান শিশুটির মা। এ সময় কর্তব্যরত নার্স রেখা খানম তাকে লাইনে দাঁড়াতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি তার ভাই আলামিন মিয়াকে ফোন করে হাসপাতালে ডেকে আনেন। আলামিন মিয়া ১০-১২ জন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীকে নিয়ে হাসপাতালে যান। তারা রেখা খানমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে হাসপাতালের অফিসে বিষয়টি মীমাংসার জন্য বসলে সেখানে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জ্যোতিময় চৌধুরীকে মারধর করে আলামিন। অফিস সহকারী ইখলাছ হোসেন মারধরের ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকেও পিঠিয়ে আহত করা হয়। এ ব্যাপারে ডা. জ্যোতিময় চৌধুরী বাদী হয়ে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: