গোপালপুরে দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী খুন

সময়ের বাংলা

ষ টাঙ্গাইল প্রতিনিধিটাঙ্গাইলের গোপালপুরে দুর্বৃত্তদের হাতে প্রেমানন্দ (৮০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী গ্রামের

2020-12-31T22:10:00+00:00
2020-12-31T22:10:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সময়ের বাংলা
গোপালপুরে দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী খুন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ পিএম   (ভিজিট : ২৪৮)
ষ টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে দুর্বৃত্তদের হাতে প্রেমানন্দ (৮০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী গ্রামের ধানক্ষেত থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রেমানন্দ ওই গ্রামের অর্জুন মাঝির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমানন্দ বাড়ির কাছেই একটি মুদি দোকান চালাতেন। পণ্যসামগ্রী পাহারা দেওয়ার জন্য তিনি দোকানেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে খুন করে। এরপর তারা প্রেমানন্দের লাশ পার্শ^বর্তী ধানক্ষেতে ফেলে রেখে যায়। বুধবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে।
গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: