ভিজিডির সাড়ে ৫শ কেজি চাল উদ্ধার

সময়ের বাংলা

ষ রানীনগর (নওগাঁ) প্রতিনিধিনওগাঁর রানীনগরে দুস্থদের মাঝে বিতরণের জন্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫শ কেজি ভিজিডির চাল উদ্ধার

2020-12-31T22:10:00+00:00
2020-12-31T22:10:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সময়ের বাংলা
ভিজিডির সাড়ে ৫শ কেজি চাল উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ পিএম   (ভিজিট : ২৫০)
ষ রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রানীনগরে দুস্থদের মাঝে বিতরণের জন্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫শ কেজি ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
রানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে গোনা ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিডির চাল বিতরণ চলছিল। এ সময় ভবানীপুর গ্রামের মৃত ফাজিল প্রামানিকের ছেলে হামিদুল ইসলাম ও হামিদুলের ছেলে মকলেছুর রহমান ঘোষগ্রাম বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির এসব চাল ক্রয় করে ঘরে মজুদ করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে হামিদুলের গুদাম ঘর থেকে সাড়ে ৫শ কেজি
চাল উদ্ধার করা হয়। তবে প্রশাসনের লোকজনের
উপস্থিতি টের পেয়ে হামিদুল ও তার ছেলে পালিয়ে
যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।

Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: