খালে নেই কালভার্ট : ছোট সমস্যায় বড় ভোগান্তি

সময়ের বাংলা

ষ মেহেদী হাসান লিটন শ্রীপুর (গাজীপুর)গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বংশীঘাটা খালের ওপর কালভার্ট নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে দুই গ্রামের হাজারো

2020-12-31T22:10:00+00:00
2020-12-31T22:10:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
সময়ের বাংলা
খালে নেই কালভার্ট : ছোট সমস্যায় বড় ভোগান্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১০ পিএম   (ভিজিট : ১৯৮)
ষ মেহেদী হাসান লিটন শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বংশীঘাটা খালের ওপর কালভার্ট নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে দুই গ্রামের হাজারো বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এই খালটি পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডকে বিচ্ছিন্ন করে রেখেছে। গ্রীষ্মকালে কাঠ-বাঁশ দিয়ে পাটাতন নির্মাণ করে লোকজন পারাপার হয়ে থাকলেও বর্ষায় পানি বেড়ে গেলে ভোগান্তি পোহাতে হয়। তবে সবচেয়ে বেশি নিত্যদিনের ভোগান্তি শিল্প-কারখানার শ্রমিকদের।
স্থানীয়দের ভাষ্য, অনুযায়ী শ্রীপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বহেরারচালা ও ৯নং ওয়ার্ডের বেরাইদেরচালা গ্রামকে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্ন করে রেখেছে এই বংশী ঘাটা খাল। দুটি ওয়ার্ডেই বেশ কয়েকটি শিল্প-কারখানা রয়েছে। এই দুটি ওয়ার্ডেই অর্থনৈতিক কর্মচাঞ্চল্যও চলছে বেশ কয়েক বছর ধরেই। স্থানীয়দের পাশাপাশি শিল্প-কারখানার শ্রমিকদের প্রতিদিন এপার ওপার যোগাযোগ রাখতে হয়। আর যানবাহন না চলায় তিন কিলোমিটার ঘুরে আসতে হয়।
বহেরারচালা গ্রামের শাফি কামাল বলেন, পৌরসভা গঠনের দীর্ঘ ২০ বছর হয়ে গেলেও এখনও নাগরিক সুবিদাগুলোর প্রকট সমস্যা। শিল্প-কারখানার সৌজন্যে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও একটি ছোট সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে বাড়ছে। দুপাশের সংযোগ সড়ক খাল বিচ্ছিন্ন করে রাখায় সড়কগুলোতেও যানবাহন চলে না। অথচ এখানে একটি কালভার্ট নির্মাণ করে দিলে জনগণের দুর্ভোগ কমত।
স্থানীয় টি-ডিজাইন নামের কারখানার শ্রমিক শেফালী আক্তার বলেন, তিনি সহ আরও প্রায় অর্ধশত কারখানার শ্রমিক এ সড়ক ধরে আসতে হয়। গ্রীষ্মকালে স্থানীয়ভাবে তৈরি করা পাটাতন দিয়ে পার হতে হলেও বর্ষাকালে ভোগান্তি বাড়ে। একদিকে যানবাহন না চলায় হেঁটে আসতে হয় নচেৎ তিন কিলোমিটার ঘুরে আসতে হয়। এতে সময় ও ব্যয় বেড়ে যায়। শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ বলেন, স্থানীয়দের দুর্ভোগ দেখে পৌরসভার পক্ষ থেকে এখানে চুঙ্গীর (পানি প্রবাহিতের সরু নালা) ব্যবস্থা করা হয়েছিল। পরে দুপাশের জমি নিয়ে কিছু লোকের বিরোধের কারণে তারা চুঙ্গী সরিয়ে ফেলে। তবে এখানে একটি কালভার্ট নির্মাণ হলে এলাকার অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে, সঙ্গে দুর্ভোগও কমবে।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, এ বিষয়টি সম্প্রতি তার নজরে এসেছে। এখন নির্বাচন চলছে। নির্বাচনের পর জনদুর্ভোগ লাগবে এখানে একটি কালভার্ট নির্মাণ করে দেওয়া হবে।

Loading...
Loading...
সময়ের বাংলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: