অধরা স্বপ্ন জয়ে এমবাপ্পে এখন রিয়ালের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সবশেষ রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। যা ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে বড়

2024-06-02T18:07:39+00:00
2024-06-02T18:18:13+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
অধরা স্বপ্ন জয়ে এমবাপ্পে এখন রিয়ালের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৬:০৭ পিএম  আপডেট: ০২.০৬.২০২৪ ৬:১৮ পিএম
অধরা স্বপ্ন জয়ে এমবাপ্পে এখন রিয়ালের
সবশেষ রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। যা ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। তবে রেকর্ড শিরোপা জয়ের দিনে খবর ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে চুক্তি সেরে ফেলেছেন মাদ্রিদের সঙ্গে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড পিএসজির সাথে সাত বছরের সম্পর্ক চুকিয়ে এখন স্প্যানিশ জায়ান্ট ক্লাবে যোগদানের দ্বারপ্রান্তে রয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

রোববার (২ জুন) ক্লাব ফুটবলে দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী সপ্তাহে চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল মাদ্রিদ। 

রিয়ালে যোগ দেবার আগেই সাত বছরে যে শিরোপাটি পিএসজির জার্সিতে অধরা রয়ে গেছে তা হাতে নিয়ে ধরার স্বপ্নে বিভোর হয়ে উঠেছেন এমবাপ্পে। কারণ ইউরোপ সেরা মাদ্রিদ সবশেষ রাতে আবারো প্রমাণ করেছেন জয়ের মানসিকতা থাকলে একটি দল কিভাবে চাপে থেকেও অনায়াসেই শিরোপা জয় করতে পারে।

রোমানোর মতে, ফেব্রুয়ারি মাসেই রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এমবাপ্পে। এরপর থেকে একটু একটু করে সেরেছেন দলবদলের প্রক্রিয়া। রোমানো জানিয়েছেন, রিয়ালের সঙ্গে চুক্তি করার ব্যাপারে সব ধরনের ফর্মালিটি সেরে ফেলেছেন এই তারকা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।">ftp://

এমবাপ্পে পিএসজি ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই গুঞ্জন ছিল তার রিয়ালে আসার। তবে সেই গুঞ্জনের ৩ মাস পেরিয়ে গেলেও দলবদলের বিষয়ে মুখ খোলেননি এই তারকা। রিয়ালও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইউরোপীয় অনেক গণমাধ্যমই নিশ্চিতভাবে জানিয়েছে, এমবাপ্পে রিয়ালেই যাচ্ছেন। শুধু তাই নয়, গণমাধ্যমগুলো এটাও জানিয়েছে যে রিয়ালে নাকি এমবাপ্পের জার্সি নম্বরও ঠিক হয়ে গেছে।

গত ১০ মে মৌসুম শেষে চুক্তি শেষ হবার পরপরই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। তখন থেকেই মাদ্রিদ সমর্থকরা আনুষ্ঠানিক ঘোষণা ক্ষণ গণনা শুরু করেছেন। বার্তা সংস্থা এএফপির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে এ ব্যাপারে সবকিছু চূড়ান্ত হতে পারে।

ঘোষণার আগেই প্রায় মাস খানেক যাবত সান্তিয়াগো বার্নাব্যুর রাস্তায় এমবাপ্পের ছবি সংবলিত স্কার্ফ ও টি-শার্ট বিক্রয় শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে তা বিক্রিও হয়ে যাচ্ছে। এর আগে ফ্রান্স জাতীয় দলের অনুশীলনের সময়ে রিয়াল মাদ্রিদ সমর্থকদের অটোগ্রাফও দিয়েছেন এমবাপ্পে, যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্যারিসের এলাকা বন্ডিতে কেটেছে ফরাসি সুপারস্টার এমবাপ্পের শৈশব। ছোটবেলায় এমবাপ্পের ঘরে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বেশ কিছু পোস্টার লাগানো ছিল। ২০১৭ সালে প্রথমবারের মত এমবাপ্পেকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। ওই সময় মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। গত বছর এই চুক্তির প্রক্রিয়া একেবারে শেষ মুহূর্তে এসে নাকচ হয়ে যায়।

মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ২০২১ ও ২০২২ সালে এমবাপ্পেকে বড় অঙ্কের বিনিময়ে ক্লাবে আনতে গিয়েও সফল হতে পারেননি।

সময়ের আলো/আরআই
 



  বিষয়:   রিয়াল মাদ্রিদ  ফরাসি সুপারস্টার-কিলিয়ান এমবাপ্পে 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: