নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। ডাম্বুলায় গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দল থকে বাদ পড়েছেন সাবিকুন নাহার জেসমিন। তার বদলে দলে ফিরেছেন তারকা পেসার মারুফা আক্তার।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। আর ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপের ৯ আসরের মাঝে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিপরীতে বাংলাদেশ একবার শিরোপা জিতেছে। শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। তবে ভারতের বিপক্ষে এশিয়া কাপে জয়ের সুখস্মৃতি আছে টাইগ্রেসদের। ২০১৮ সালে এই ভারতকে হারিয়েই এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।
সময়ের আলো/আরআই