চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ২৯ নভেম্বর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। নিরাপত্তার পূর্ণ আশ্বাস পেয়েও পাকিস্তান যাবে না ভারত। এমন জটিলতায়

2024-11-27T03:00:42+00:00
2024-11-27T03:00:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ২৯ নভেম্বর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৩:০০ এএম 
চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ২৯ নভেম্বর
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কম হয়নি। নিরাপত্তার পূর্ণ আশ্বাস পেয়েও পাকিস্তান যাবে না ভারত। এমন জটিলতায় দুদিন পর ২৯ নভেম্বর জরুরি মিটিং ডেকেছে আইসিসি। যেখানে ১২ জন পূর্ণ সদস্য, ৩ জন সহযোগী সদস্য এবং একজন স্বাধীন পরিচালকসহ ১৬ সদস্যের আইসিসি বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

আইসিসি জরুরি বৈঠকে মোট তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, ১. হাইব্রিড মডেল গ্রহণ, ২. টুর্নামেন্ট অন্য দেশে স্থানান্তর, ৩. টুর্নামেন্ট স্থগিত করা। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্টভাবে হাইব্রিড মডেলের বিরোধিতা করবে। যদিও পাকিস্তানের বিরোধিতা সত্ত্বেও এই মডেলে ভারতের ম্যাচগুলো অন্য দেশে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে টুর্নামেন্ট পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে আয়োজনের ব্যাপার পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি দৃঢ় অবস্থানে রয়েছে। আবার ভারতীয় বোর্ড এখনও এ বিষয়ে কোনো নমনীয়তা দেখায়নি।

২৯ নভেম্বরের বৈঠকের পরে টুর্নামেন্টের ভবিষ্যৎ স্পষ্ট হবে। এটি আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের শেষ বোর্ড মিটিং। ১ ডিসেম্বর থেকে ভারতীয় বোর্ডের সেক্রেটারি জয় শাহ আইসিসির চেয়ারম্যানের আনুষ্ঠানিক দায়িত্ব নিতে যাচ্ছেন।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: