নবাবগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ও সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদল এর

2025-01-01T15:06:53+00:00
2025-01-01T15:06:53+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৩:০৬ পিএম   (ভিজিট : ৫৬৯)
নবাবগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ও সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রদল এর আয়োজন করে।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় বাগমারা কোর্ট বিল্ডিং মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্বর দিয়ে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে কলেজ ক্যাম্পাস বটমূলে পথসভা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, মহসিন হাসান লিটু, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক খান মিতু, সাবেক ছাত্রনেতা- মহসিন আহমেদ তুষার, মহসিন রহমান আকবর, কাজী মনিরুজ্জামান পবন, এডভোকেট খলিলুর রহমান, রাসেল আহমেদ লেলিন, রেজাউল হক চৌধুরী রুবেল, সেন্টু মোল্লা, জাহাঙ্গীর আলম জুয়েল, যুবদল নেতা- দুর্জয় মাহমুদ সোহেল, রায়হানুল ইসলাম রাহিন, মুজাহিদ খান, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম হীরা, নারী নেত্রী বিলকিস চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান তপু, সাধারণ সম্পাদক মনির ইকবাল প্রমুখ।

পথসভা শেষে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: