শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ২১ স্বাস্থ্যকর্মী ৫ দিনের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টার

2025-01-01T15:20:57+00:00
2025-01-01T15:20:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৩:২০ পিএম 
শরীয়তপুর আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
শরীয়তপুর আধুনিক  সদর হাসপাতালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ২১ স্বাস্থ্যকর্মী ৫ দিনের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার দাবিতে ৫ দিনের কর্মবিরতি ঘোষণা করেন। 

মানববন্ধনে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা জানান, দীর্ঘ দিন বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ফলে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এসব স্বাস্থ্যকর্মীরা। এছাড়া শীঘ্রই বকেয়া বেতন পরিশোধ করাসহ নিয়মিত বেতন-ভাতা প্রদান করা না হলে- এই পাঁচদিন কর্মসূচির পরে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

এ সময়ে নিরাপত্তা কর্মী এনামুল বলেন, বিগত ৬ মাসে কোনো ধরনের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। এতে পরিবার নিয়ে ঋণ করে দৈনন্দিন ব্যয় চালাতে হচ্ছে। তিনি আরও বলেন, আমরা পাঁচদিনের কর্মসূচি করছি। তাতে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে কঠোর আন্দোলন করবো।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: