গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাফেজ জাহিদ হাসান নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর)

2025-01-03T18:38:10+00:00
2025-01-03T18:38:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম 
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাফেজ জাহিদ হাসান নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান (৩০) পাশ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলী ছেলে। বগুড়ায় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করতে সেখানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, নিহত হাফেজ জাহিদ হাসান শুক্রবার সকালে তার শ্বশুর বাড়ী থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লেগে মাথা ও মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত জাহিদ হাসান বগুড়ায় একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: