কুড়িগ্রামে ৬৬ পদাতিক ডিভিশনের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল দুইশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় সদর

2025-01-07T15:21:51+00:00
2025-01-07T15:21:51+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ৬৬ পদাতিক ডিভিশনের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৩:২১ পিএম 
কুড়িগ্রামে ৬৬ পদাতিক ডিভিশনের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল দুইশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার রায়পুর কাঁঠালবাড়ি এছহাকিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগ্রেডের ২২ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ।

এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুহতামিম আলভী, ক্যাপ্টেন দাউদ-উজ-জামান আরাফাত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় ওই এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষজন কম্বল পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: