জয়দেবপুরে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৫টা

2025-01-07T20:47:34+00:00
2025-01-07T20:47:34+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
জয়দেবপুরে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৪২০)
জয়দেবপুরে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

জয়দেবপুর রেল জংশন এর কর্তব্যরত স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেল ক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পিছনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি খুবই মন্থর থাকায় ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি। ঢাকা থেকে এসে ট্রেনটি স্টেশনের ৪ নাম্বার লাইনে দাঁড়ানো ছিল।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নাম্বার লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নম্বর লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোন ব্যাঘাত সৃষ্টি হবে না। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেয়া হয়েছে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: