সেন্টমার্টিনে নৌবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা ক্যাম্প

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।শুক্রবার (১০ জানুয়ারি) সকালে

2025-01-11T11:53:40+00:00
2025-01-11T11:53:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সেন্টমার্টিনে নৌবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা ক্যাম্প
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১১:৫৩ এএম 
সেন্টমার্টিনে নৌবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা ক্যাম্প
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান করেন নৌবাহিনী। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক পরিচালকের পক্ষে সাইদা তাপসী রাবেয়া লোপা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ নৌ-পরিবার কল্যাণ সংঘের পক্ষ কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় বানৌজা প্রত্যয় কর্তৃক সেন্টমার্টিন এর নৌ-বাহিনী ফরওয়ার্ড বেইজ সংলগ্ন এলাকায় বসবাসকারী সুবিধা বঞ্চিত অসহায় ও হতদরিদ্র ২৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও জাহাজের মেডিকেল টিম কর্তৃক স্থানীয় বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের মাঠে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে দ্বীপের নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা শেষে তাদের বিনামূল্যে ওষুধ সামগ্রী প্রদান করা হয়। 

উলে­খ্য, বাংলাদেশ নৌ-বাহিনী সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগনের স্বাস্থ্য সুরক্ষা ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: