ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু, ছেলেসহ পুত্রবধূ আটক

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আকবর হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার

2025-01-13T21:16:10+00:00
2025-01-13T21:16:10+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু, ছেলেসহ পুত্রবধূ আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৯:১৬ পিএম 
ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু, ছেলেসহ পুত্রবধূ আটক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আকবর হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮নং হাটিলা পূর্ব হাটিলা ইউনিয়নের বলিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে, বাবার মৃত্যুর ঘটনায় ছেলে ইউছুফ হোসেন ও তার স্ত্রী শিউলি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক।

প্রত্যক্ষদর্শী মজিবুর রহমান ও শাহানা বেগম বলেন, ইউসুফের স্ত্রী শিউলির সাথে ননদ আকলিমার ঝগড়া হয়। বৃদ্ধ বাবা আকবর হোসেন ঝগড়া থামাতে গেলে ছেলে ইউসুফের ঘুসি ও ধাক্কায় পড়ে মারা যান।

নিহত আকবরের মেয়ে আকলিমা বলেন, ঝগড়ার দেখে বাবা আমাকে বাঁচাতে গিয়ে ভাই ও ভাবির হাতে বাবা মারা গেলো। 

বলিয়া গ্রামের ইউপি সদস্য নেছার আহমেদ মিলন বলেন, বৃদ্ধ আকবর হোসেন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। এরই মধ্যে ছেলে-মেয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূ ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: