নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না: বরকতউল্লাহ বুলু

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা জেল, জুলুম, অন্যায় নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা

2025-01-14T20:50:36+00:00
2025-01-14T20:50:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না: বরকতউল্লাহ বুলু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:৫০ পিএম 
নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না: বরকতউল্লাহ বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা জেল, জুলুম, অন্যায় নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। ৬৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ২ হাজার গুম হয়েছে। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে চাঁদপুরে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন, জাতীয় নির্বাচন ও দলকে সাংগঠনিক ভাবে সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরকতউল্লাহ বুলু বলেন, দেশের পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের ৩১ দফার বাইরে এই দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। কিছু রাজনৈতিক দল বিএনপির কি কি ভুল রয়েছে তাড়িয়ে মিথ্যা প্রচারণায় বর্তমানে ব্যস্ত রয়েছে। দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। জেলা বিএনপির ১৫টি ইউনিটের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত নেয়া হবে। নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। 

সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই





Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: