মনোহরগঞ্জে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জে খিলা আজিজ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার

2025-01-15T18:30:16+00:00
2025-01-15T18:30:16+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
মনোহরগঞ্জে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৬:৩০ পিএম 
মনোহরগঞ্জে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার মনোহরগঞ্জে খিলা আজিজ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের খিলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদ।

প্রধান শিক্ষক মুনির আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ে পাঠদান সংক্রান্ত মতবিনিময় সভা করছিলেন তিনি। ‘এ সময় স্থানীয় মোজাম্মেল হক মন্টুসহ অজ্ঞাতনামা ৮/৯ জনের একটি দল বিদ্যালয়ের ভিতরে এসে শিক্ষকদের অফিসকক্ষে প্রবেশ করে আমার উপর অতর্কিত হামলা করে এবং এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে আমাকে আহত করে। এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হন। তিনি (মোজাম্মেল হক মন্টু) বিদ্যালয়ের সভাপতি প্রার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সভাপতি হিসেবে ওনার নাম প্রস্তাব করি না কেন এ নিয়ে একাধিকবার আমি ও আমার শিক্ষকদের হুমকি ধমকি দিয়েছেন।’ হামলার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান। এ ঘটনায় মঙ্গলবার মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করার কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে এ ঘটনায় একটি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। 

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, প্রধান শিক্ষক বিষয়টি অবগত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: