বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশ-কালে ৩০শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে

2025-01-16T08:40:04+00:00
2025-01-16T19:17:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:৪০ এএম  আপডেট: ১৬.০১.২০২৫ ৭:১৭ পিএম
বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশ-কালে ৩০শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন তাদের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এদের মধ্য আটজন নারী, ৩০ জন শিশু রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পরিদর্শক শোভন কুমার শাহ বলেন, ‘টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের কি করা হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।’

অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলো এক সাথে কাজ করছে।’

সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: