গোপালগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায়

2025-01-17T12:59:36+00:00
2025-01-17T12:59:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ পিএম 
গোপালগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- হৃদয় মৃধা, একই এলাকার কাশিয়ানী টেকনিকেল স্কুলের ছাত্র বিশাল নাগ ও কাশিয়ানী উপজেলার বাসিন্দা দীপু দাস।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকি বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মোটরসাইকেল করে খেজুরের রস খেতে যাচ্ছিলেন তিন যুবক। মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এছাড়া নিহতদের লাশ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকি।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: