চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

মিরসরাই সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- মিরসরাইয়ের মায়ানী বড়ুয়া

2025-01-17T14:01:53+00:00
2025-01-17T14:01:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
মিরসরাই সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ২:০১ পিএম 
চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মিরসরাইয়ের মায়ানী বড়ুয়া পাড়ার বাসিন্দা ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল বড়ুয়া, নিপ্পু বড়ুয়া এবং সনি বড়ুয়া।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, তিন যুবক হোটেলে নাস্তা করে বাড়ি ফেরার পথে বাসচাপায় ঘটনাস্থলে মারা যান।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ‘মিরসরাইয়ে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।’

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: