বান্দরবানে আলীকদম উপজেলায় টিএস ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চেয়ারম্যান পাড়া মাশুকের ছেলে মো. বেলাল হোসেন (৩০)। একই গ্রামে বাসিন্দা মো. সৈয়দ আমিন (৪৫) ও বাজার পাড়া গ্রামের মো. মিন্টুর ছেলে মো. মিনহাজ।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা জহির সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
স্থানীয়রা জানায়, লামা থেকে বাইকের যোগে আলীকদমের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা টিএস ট্রাক সাথে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিন আরোহী মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।
আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বড়ুয়া বলেন, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত পরে জানা যাবে।