নবীনগরে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে দুই শিক্ষিকার বিদায়

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুলসজ্জিত গাড়ি করে দুই শিক্ষিকাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ফুলে সাজানো গাড়িতে চড়িয়ে তাদের স্কুল থেকে

2025-01-18T22:44:13+00:00
2025-01-18T22:44:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নবীনগরে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে দুই শিক্ষিকার বিদায়
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১০:৪৪ পিএম 
নবীনগরে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে দুই শিক্ষিকার বিদায়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুলসজ্জিত গাড়ি করে দুই শিক্ষিকাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ফুলে সাজানো গাড়িতে চড়িয়ে তাদের স্কুল থেকে বাড়ি পৌঁছে দেন দীর্ঘদিনের সহকর্মী ও সন্তানতুল্য শিক্ষার্থীরা। এসময় করতালি দিয়ে অভিবাদনও জানানো হয়।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নবীনগর পৌর এলাকার আলমনগর দঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিদায় অনুষ্ঠান হয়।

জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাছেমা বেগম ৫০ বছর ও সুরাইয়া বেগম ৩০ বছর শিক্ষকতা করেছেন। গুণি এই দুই শিক্ষিকা দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষিকাদের বিদায় জানাতে শিক্ষার্থীরা এ আয়োজন করেন। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তারা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগমের সভাপতিত্বে ও মো. খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে রাজিব চৌধুরী বলেন, শিক্ষকদের বিদায় অনুষ্ঠানের এমন চমৎকার আয়োজন দেখে আমি আনন্দিত, শিক্ষকদের কীভাবে শ্রদ্ধার সাথে বিদায় করতে হয় তার চমৎকার উদাহরণ এই আয়োজন।

এসময় আরI বক্তব্য রাখেন- অধ্যাপক আক্তার হোসেন, রেজাউল করিম সবুজ, হাবিবুর রহমান হাবিব, গোলাম হোসেন, সাবেক প্রধান শিক্ষক নরুল ইসলাম খান, আব্দুল ওয়াহেদ, রফিকুল ইসলাম, নাজমা বেগম, মনির হোসেন, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম জিকু, আব্দুল অহিদুল্লাহ, হাবিবুর রহমান বাছির, সোহাতা গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রভাষক স্বপন মিয়া, গোলাম কিবরিয়া, সঞ্জিত সরকার, গোলাম মোস্তফা মাস্টার, সাইদুর রহমান, মিল্কি, আলামিন রাকিব, মুন্না প্রমুখ। সর্বশেষে বিদ্যালয়ের মাঠে দুই বিদায়ী সংবর্ধিত অতিথি ফলজ বৃক্ষ রোপণ করেন।

অনুষ্ঠান শুরুর আগে বিদায়ী দুই শিক্ষিকাকে ফুল সজ্জিত মাইক্রো দিয়ে অনুষ্ঠানে নিয়ে এসে অনুষ্ঠান শেষে পুনরায় একই গাড়ি দিয়ে বিদায়ী সংবর্ধিত দুই শিক্ষিকাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। অনুষ্ঠানে সাবেক ছাত্র ও শিক্ষকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: