সিরাজগঞ্জে পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে হতদরিদ্র পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) দুপুরে

2025-01-19T22:40:18+00:00
2025-01-19T23:10:21+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১০:৪০ পিএম  আপডেট: ১৯.০১.২০২৫ ১১:১০ পিএম
সিরাজগঞ্জে পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে হতদরিদ্র পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের বিএড কলেজ মাঠে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রয়াত এমপি মির্জা মোরাদুজ্জামানের পুত্র মির্জা মোস্তফা জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি নেতা কর্নেল, ফরহাদ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন ও হারুনর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, সদস্য রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান,
উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ তমাল,
 যুবনেতা সুরুজ,হাসান, জেলা তরুণ দলের নেতা বাবু, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা ফাহিমসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান বলেন, সততা, স্বাধীনতা ও মানবতার প্রতিক স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের এই আয়োজন।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: