আড়পাড়া আইডিয়াল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

তারুণ্যের উৎসব এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল আয়োজিত বিদ্যালয়

2025-01-21T14:07:43+00:00
2025-01-21T14:07:43+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
আড়পাড়া আইডিয়াল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ২:০৭ পিএম 
আড়পাড়া আইডিয়াল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
তারুণ্যের উৎসব "এসো দেশ বদলায় পৃথিবী বদলায়" এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল আয়োজিত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আহসান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন- উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জানান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, বিএনপি নেতা আলিম মোল্যা, প্রিন্স মোল্যা, অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকো, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, ছাত্র উপদেষ্টা ফারহান ইসলাম শাকিল প্রমূখ।

সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক বকুল মণ্ডল।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: