বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা

2025-01-21T20:52:39+00:00
2025-01-21T20:52:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮:৫২ পিএম 
বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আইয়ূবপুর ইউপি জামা‌য়েতের সভাপ‌তি মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার জামায়াতের আমীর কাজী মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো: নাজমুল আলম আরিফ, অধ্যাপক দেওয়ান নকীবুল হুদা, বাঞ্ছারামপুর উপজেলা কর্মপরিষদ সদস্য মো. শামীম নূর ইসলাম। উপ‌স্থিত ছি‌লেন মো. মতিউর রহমান, কাজী মোহাম্মদ আলী লিটন, ঢাকা দক্ষিণের ওয়ার্ড সভাপতি মাসুদ প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা মাজেদুল ইসলাম বলেন, মিরাজুন্নবী (সা.) আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর পথে চলার শিক্ষা দেয়। নবীজির জীবন আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

মাওলানা নাজমুল আলম আরিফ বলেন, মহানবীর জীবন থেকে আমাদের ঐক্য, সৌহার্দ্য ও মানবিকতার শিক্ষা নিতে হবে। সমাজ পরিবর্তনে তার শিক্ষা সর্বাধিক কার্যকর।

মো. নকীবুল হুদা বলেন, মিরাজুন্নবীর শিক্ষা আমাদের আলোর পথ দেখায়। এটি আল্লাহর প্রতি অটল বিশ্বাস ও ইবাদতের গুরুত্ব তুলে ধরে।

 মো. শামীম নূর ইসলাম বলেন, মহানবীর জীবন আদর্শ অনুসরণ করলেই দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন সম্ভব।

সভাপতি কাজী আবুল বাশার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

আলোচনা সভা শেষে হতদরিদ্র ২০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: