নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুইটি স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) ও আরিফ উল্লাহ নামে দুইজন আহত হয়েছেন। আলী হোসেনের বাম পায়ের

2025-01-24T14:32:06+00:00
2025-01-24T14:32:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ২:৩২ পিএম 
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ২
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুইটি স্থলমাইন বিস্ফোরণে আলী হোসেন (৩৫) ও আরিফ উল্লাহ নামে দুইজন আহত হয়েছেন। আলী হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় ও আরিফ উল্লাহ'র মুখমণ্ডলে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টা ও সাড়ে ১০টায় দিকে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮-৪৯ নম্বর পিলার এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যাক্তিরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে। আরিফ উল্লাহ লেমুতলী নামক এলাকায় স্থানীয় বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। 

স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত দুইজনেই  মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। প্রথমে সকাল ৬ টার দিকে মাইন বিস্ফোরণের আলী হোসেন আহত হন।পরে সকাল ১০ টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণে আরিফ উল্লাহ আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। মাইন বিস্ফোরণের ঘটনার পরে সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, আজ সকাল ৬টা থেকে ৭ টার দিকে একটি ও ১০ টার দিকে একটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ হয়েছে শুনেছি। সকাল ৬টার দিকে যে মাইন বিস্ফোরণ হয়েছে। এতে একজন আহতে খবর পেয়েছি। ১০টার দিকে মাইন বিস্ফোরণের আহত হয়েছে কি-না জানা যায়নি। 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল ৬ টার দিকে একটি ও ১০ টার দিকে আরেকটি মাইন বিস্ফোরণ হয়েছে। এতে দুইজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: