বিএনপির মহাসচিবের আশ্বাসে ৬ ঘণ্টা পর হরতাল প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ইউনিয়ন সম্মেলন স্থগিতাদেশের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুষ্ঠু

2025-02-01T21:04:37+00:00
2025-02-01T21:04:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির মহাসচিবের আশ্বাসে ৬ ঘণ্টা পর হরতাল প্রত্যাহার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ পিএম 
বিএনপির মহাসচিবের আশ্বাসে ৬ ঘণ্টা পর হরতাল প্রত্যাহার
ইউনিয়ন সম্মেলন স্থগিতাদেশের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুষ্ঠু সমাধানের আশ্বাসে ৬ ঘণ্টা পর হরতাল প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

শনিবার (১ জানুয়ারি)  সকাল সাড়ে ১১ টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। এ সময় তিনি জানান, বালিয়াডাঙ্গীর বিষয়টি মহাসচিব সূষ্ঠু সমাধানের আশ্বাস দেয়ার কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এরই জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। র্দীঘদিন পরে উপজেলার ৮ টি ইউনিনের মধ্যে ৪ টি ইউনিয়নের সম্মেলণের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলনের তারিখ ছিল যা স্থগিতের আদেশ দেয় জেলা বিএনপি। এ কারণে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।

ভোর সাড়ে ৫ টা থেকে হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থণকারীরা। জেলা শহর থেকে বালিয়াডাঙ্গী উপজেলার প্রবেশদ্বারে বাঁশ ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ঠাকুরগাঁওয়ের সঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। এতে রাস্তার দুইপাশে যানবাহন আটকা পরে ভোগান্তিতে পরে সাধারণ পথচারি ও বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: