কুড়িগ্রামে সাবেক সাংসদ আহমেদ নাজমীন সুলতানা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে জেলা

2025-02-02T11:12:50+00:00
2025-02-02T11:12:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে সাবেক সাংসদ আহমেদ নাজমীন সুলতানা আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১২ এএম 
কুড়িগ্রামে সাবেক সাংসদ আহমেদ নাজমীন সুলতানা আটক
কুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে জেলা পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম পৌরসভার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন চিনুর সহধর্মিণী।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহমেদ নাজমীন সুলতানা নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৬- এর সংসদ সদস্য ছিলেন। একইসাথে কুড়িগ্রাম মহিলা আওয়ামী লীগের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও নবম জাতীয় সংসদ মেয়াদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালে তার অনুকূলে বিভিন্ন সরকারি বরাদ্দ টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ রয়েছে। তবে তাকে ঠিক কী অভিযোগে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি হাবিবুল্লাহ বলেন, তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর গ্রেফতার দেখানো হবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: