ভেড়ামারায় এক ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায়

2025-02-10T18:00:25+00:00
2025-02-10T18:00:25+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ভেড়ামারায় এক ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০০ পিএম 
ভেড়ামারায় এক ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লালন শাহ সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন। আহত হলেন, চালক নাহিদ (৩১), হেলপার রাজু (২৫) ও চালক রবিউল (৩৩)।

ভেড়ামারা থানার উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ তুহিন হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ২ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এস আই তুহিন হোসেন বলেন, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে ভেড়ামারাগামী একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: